হোম > রাজনীতি

ওবায়দুল কাদেরের কথাবার্তা সার্কাসের জোকারের মতো মনে হয়: এমপি হারুন

রংপুর প্রতিনিধি

বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে জাতির সামনে যে অঙ্গ ভঙ্গিতে কথা বলনে, এতে মনে হয় ছোটবেলায় সার্কাসে যেভবে জোকাররা অভিয়ন করত তিনি তেমনভাবে কথাবার্তা বলছেন। তাঁর কথাবার্তা এখন সার্কাসের জোকারের মতো মনে হয়।’

আজ শুক্রবার বিকেলে রংপুর বিভাগে বিএনপির সমাবেশের যাবতীয় প্রস্তুতি নিয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন হারুন।

হারুন অর রশিদ বলেন, ‘জনাব কাদের সাহেব শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে বলেছেন, আগামীতে সমাবেশ কাকে বলে দেখিয়ে দেওয়া হবে। ওনারা কী সমাবেশ দেখাবে, সমাবেশ কাকে বলে বিএনপির সম্মেলনে জনগণ তা দেখিয়ে দিয়েছে।’
 
বিএনপির এই নেতা বলেন, ‘শুক্রবার বিকালে রংপুরের আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে বলেছেন, আমরা ব্যানার ফেস্টুন বিলবোর্ড ঢেকে দিয়েছি। বিএনপি পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এসব কথা তাদের মুখে মানায় না। ধর্মঘট ও পথে পথে সমাবেশে আসা নেতাকর্মী ও জনগণকে বাধা সৃষ্টি তারাই করছে। আগামীকাল সমাবেশ সফল হবে, আপনারাই সে খবর প্রকাশ করবেন।’

সমাবেশে ব্যাপক লোকজনের উপস্থিতি রংপুর শহর অচল হয়ে যাবে জানিয়ে এমপি হারুন বলেন, ‘দেশের মানুষ বুঝে গেছে, জেগে উঠেছে। তারা আর এ সরকারকে চায় না।’

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির