হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আখতার হোসেন। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ শনিবার দিবাগত রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে আখতারের বক্তব্য তুলে ধরা হয়।

জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার ব্যাখ্যা দিয়ে আখতার বলেছেন, ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।

সে ক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে এনসিপির অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। আজ কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা এই জামায়াতের সঙ্গে সমঝোতায় আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন।

আগস্টের আগের সময়ের মতো পরিস্থিতি চলছে: আসিফ মাহমুদ

সেনাবাহিনীর ভূমিকার ওপর অনেকখানি নির্ভর করবে, নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে: নাহিদ ইসলাম

সব কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি ছোট দলগুলো

গণমাধ্যমে জামায়াতের চেয়ে এগিয়ে বিএনপি

বিভিন্ন দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

জোটসঙ্গী জামায়াতের সমালোচনা করে সারোয়ার তুষার লিখলেন, ‘আল্লাহ তোমার কাছে ইনসাফ চাই’

ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণে আইফোন পুরস্কারের ঘোষণা আতিক মুজাহিদের

এবার জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

নিজেকে ভোট দিতে পারবেন না নাসীরুদ্দীন, জারা, ববি