হোম > রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা আ.লীগের

আজকের পত্রিকা ডেস্ক­

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পরে রাজনীতির মাঠে কঠিন সময় অতিক্রম করছে আওয়ামী লীগ। সংকট সময়ে কর্মী-সমর্থকদের আশার আলো বলে মনে করছে দলটি। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।

পোস্টে সংকটের সময়ে তৃণমূলের নেতা-কর্মীরাই আশার আলো বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।’

কর্মী–সমর্থকদের উদ্দেশে বলা হয়, ‘যাঁরা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা। দেশের জন্য আপনাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। ঐক্য, সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে। প্রস্তুত থাকুন।’

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক