হোম > রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ‌জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচন পেছানোর স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পক্ষের লাভ হওয়ার সম্ভাবনা আছে।

‘আমরা আশা রাখতে চাই, প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করবেন।’

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘অন্যায়ের পক্ষে কোনো সচেতন মানুষ রাজনৈতিক দলে থাকতে পারে, তা আমি বিশ্বাস করি না। আজকে কতিপয় লোক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছেন। আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। খালেদা জিয়ার সৈনিক। তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে।

‘আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। আমরা শুধু বন্ধুদের বলতে চাই, ধৈর্য ধরুন। অন্যায় সমর্থন করবেন না। অন্যায়কে বিএনপি কোনো দিন প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।’

ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, ‘জামায়াতের এক নেতা বলেছেন, মিটফোর্ডের ঘটনার পর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে। জনগণ সিদ্ধান্ত নেবে—কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান প্রমুখ।

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জ্বালানি তেল–গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনপিএর বিক্ষোভ

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুন অর রশীদ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান