হোম > রাজনীতি

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলা: সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রিমান্ড শেষে কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

আজ বুধবার বিকেলে রিমান্ড শেষে নজিবুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর শুনানি শেষে আদালত এ মামলায় নজিবুর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগার থেকে রিমান্ডে নেওয়া হয়।

মকবুল হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ওই বছরের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর করেন তাঁরা। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালান। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত ৬ অক্টোবর দিনগত রাতে ঢাকা থেকে নজিবুরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাঁকে কারাগারে হাজির করে হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে তাঁকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান