হোম > রাজনীতি

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল: মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়াসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিন বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য জীবনের বড় একটা সময় দিয়ে দিয়েছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘১২ বছর পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে তাঁকে (খালেদা জিয়া) দূরে রাখা হয়েছিল। সশস্ত্র বাহিনী, বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা আজ ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনি গোটা দেশ আজ আনন্দিত বোধ করেছে।’

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির