হোম > রাজনীতি

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতা-কর্মীর ঢল

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজার সামনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। ছবি: আজকের পত্রিকা

আজ রাত ১০টায় কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে জমায়েত হয়েছেন নেতা-কর্মীরা। সময় গড়ানোর সঙ্গে বড় হয়ে আসছে এই জনতার ঢল।

সরেজমিন দেখা গেছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফিরোজায় আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সাড়ে ৬টায় তিনি বেরিয়ে যান।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমানটি গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

আজ মঙ্গলবার বিকেলে ফিরোজার সামনে জমেয়েত হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা ৩টা নাগাদ ফিরোজা ভবনে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক