হোম > রাজনীতি

শেখ কামাল বাংলাদেশের তরুণ ও যুব সমাজের অনুপ্রেরণার নাম: পর্যটন প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের তরুণ ও যুব সমাজের অনুপ্রেরণার নাম। 

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘উইন্ডি টাউন’ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। একজন দক্ষ ও সফল সংগঠক। ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধ সম্পন্ন নেতৃত্বের অধিকারী। 

প্রতিমন্ত্রী বলেন, ক্যাপ্টেন শেখ কামাল তাঁর মাত্র ২৬ বছরের জীবনে দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। তিনি তাঁর অসাধারণ মেধা ও যোগ্যতায় দেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতে রেখে গেছেন বিশেষ অবদান। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার পথপ্রদর্শক। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের সহপাঠী এবং বন্ধু মাশুরা হোসেন, শেখ কামালের সহপাঠী ও বন্ধু তাওরিদ হুসেইন (বাদল), বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ