হোম > রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন। আগামীকাল রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তারা দলে যোগ দেবেন।

আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আপ বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বৃহত্তর স্বার্থে জুলাইয়ের সকল শক্তি একত্রিত করার লক্ষ্যে আপ বাংলাদেশের ৩০ জন কেন্দ্রীয় সদস্যসহ শীর্ষ ৩ নেত্রবৃন্দ এনসিপিতে যোগদান করতে যাচ্ছে।’

এনসিপি সূত্রে জানা গেছে, আপ বাংলাদেশ ছাড়াও জুলাই অভ্যুত্থানের সামনের সারির প্রায় ১০ জন নেতা এনসিপিতে যুক্ত হবেন। এ ছাড়াও বিএনপির একাধিক নেতা এনসিপিতে যোগ দেবেন। তাদের সঙ্গে আলোচনা অনেকটা চূড়ান্ত হয়েছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘জুলাই শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে অনেক দিন দিন ধরে দলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। দফায় দফায় তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এর ফলাফল হিসেবে প্রথম ধাপে এনসিপিতে যুক্ত হচ্ছেন আপ বাংলাদেশের ৩০ জনের বেশি নেতা। এরপর পর্যায়ক্রমে জুলাই অভ্যুত্থানের সামনের সারির কয়েকজন এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এনসিপির অংশ হবেন।’

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপিতে যুক্ত হতে যাওয়া আপ বাংলাদেশের নেতাদের মধ্যে জুনায়েদ, রাফে, ইরা ছাড়াও রয়েছেন জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেন প্রমুখ। আপ বাংলাদেশের নেতারা এনসিপির তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কমিটিতে যুক্ত হবেন।

গত বছর ৯ মে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

জাগপার রাশেদ প্রধানের বাসার সামনে ‘মবের’ ঘটনায় জামায়াত সেক্রেটারির নিন্দা

লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি: জামায়াত আমির