হোম > রাজনীতি

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লায় জামায়াতে ইসলামীর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে দলটি। একই সঙ্গে কুমিল্লা মহানগরীর কমিটিও ভেঙে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত জানায়, বৈঠকে জামায়াতের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের ‘সংগঠন ও ইমারাত’ (কমিটি) ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী পরিচালিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

জামায়াত আরও জানায়, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াত আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তদন্ত প্রতিবেদন জমার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানায়।

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী