হোম > রাজনীতি

রাজধানীতে চালের দোকানে ভোটারদের টাকা দিচ্ছিলেন জামায়াত নেতা, কারাদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। তাঁকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ব্যক্তি হলেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব।

ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে আজ বুধবার এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে মো. হাবিব ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন—এমন অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তাঁকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জামায়াতের নায়েবে আমির মো. হাবিবের কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর