হোম > রাজনীতি

পুনর্গঠন হচ্ছে এনসিপির যুবশক্তি: সদস্যসচিবের পদত্যাগ, যোগ দিচ্ছেন বৈছাআর সাবেক নেতারা

অর্চি হক, ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে সংগঠনের সদস্যসচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে। আগামী শনিবার সমন্বয় সভার মাধ্যমে যুবশক্তির নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। সংগঠন এখন পুনর্গঠন করা হবে। খুব শিগগির সমন্বয় সভার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

গত বছরের ১৬ মে আত্মপ্রকাশ করে জাতীয় যুবশক্তি। সে সময় ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় তারিকুল ইসলামকে আর সদস্যসচিব মনোনীত হন জাহিদুল ইসলাম। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পান ফরহাদ সোহেল। এর মধ্যে গতকাল রাতে সংগঠনের সাধারণ সভার পর সদস্যসচিব জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন।

নতুন কমিটিতে থাকবেন বৈছাআর নেতারা

যুবশক্তির নতুন কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) থেকে এনসিপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন নেতা গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

যুবশক্তির নেতারা জানান, গতকাল রাতে সাধারণ সভায় নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আহ্বায়ক পদে থাকা তারিকুল ইসলাম নতুন কমিটিতে সভাপতি হতে যাচ্ছেন। মুখ্য সংগঠক ফরহাদ সোহেল হবেন সাধারণ সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ। আগামী শনিবার সমন্বয় সভায় নতুন এই কমিটির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

ফরহাদ সোহেল বলেন, আহ্বায়ক কমিটির বদলে নতুন কমিটি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা অনেকে এই কমিটিতে যুক্ত হবেন। এ ছাড়া বর্তমান কমিটির কেউ কেউ এনসিপিতে যুক্ত হবেন।

সদস্যসচিবের পদত্যাগ ঘিরে প্রশ্ন

যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম আকস্মিকভাবে কেন পদত্যাগ করলেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। সংগঠনের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘নতুন অনেকে এসেছেন। তাঁরা যুক্ত হবেন। আমি একটা বিরতি নিতে চাচ্ছি।’

জাহিদুল ইসলাম ময়মনসিংহ-১১ আসন থেকে ১১ দলীয় ঐক্যের মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যুবশক্তির কয়েকজন নেতা দাবি করেছেন, জাহিদুল ইসলাম এনসিপিতে যুক্ত হবেন বলে যুবশক্তি ছেড়েছেন। তবে তিনি নিজে বিষয়টি অস্বীকার করেছেন। জাহিদুল বলেন, পার্টিতে (এনসিপি) যাওয়ার বিষয়ে এখনো সেভাবে আলোচনা হয়নি।

বাজেট বিষয়ে দক্ষতা বাড়াতে দলের এমপিদের নিয়ে কর্মশালা করল জামায়াত

এনসিপির সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঠে জামায়াতের নারী কর্মীরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

এনসিপির ছায়া বাজেট প্রকাশ: ৭১টি নীতিগত প্রস্তাব উপস্থাপন

১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, ১০ জুন আসতে পারে ঘোষণা

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণতন্ত্রকে রক্ষা করতে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে: মির্জা ফখরুল

বিজেপি নেতার ছেলের সমর্থনে দেশের ক্রিকেট দুর্বল করার চেষ্টা চলছে: সারোয়ার তুষার

যদি সাহস থাকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী