হোম > রাজনীতি

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী এক–দুই দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চিকিৎসক জাহিদ হোসেন বলেন, ‘ওনার (খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে এক–দুই দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসব যে, ওনার লাইন অব ট্রিটমেন্টটা কি হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তাঁরা আমাদের প্রশংসা করেছেন।’

খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের ওপর। তাঁরা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।’

হাওরাঞ্চলে ধান কাটায় সংকট, জরুরি পদক্ষেপের আহ্বান এনসিপির

এনসিপির ‘স্বেচ্ছাসেবক’ ও ‘কৃষক’ সংগঠনের আত্মপ্রকাশ মে মাসেই

৫ আগস্টের পর ঢাবি ক্যাম্পাস ছিল মব সন্ত্রাসের আঁতুড়ঘর: সাহস

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল, প্রশ্ন এ টি এম আজহারের

মানুষের আইনের ‘কবর’ রচনা করে, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিল

জানালা দিয়ে এস আলম চলে আসবে: জামায়াত এমপি সাইফুল আলম

পার্সোনালি আমাকে হার্ট করেছেন—ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির

ইইউ প্রতিনিধিদলের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি