হোম > রাজনীতি

এনসিপি সংসদে-রাষ্ট্রে যে গণতন্ত্র দেখতে চায়, সেটা আগে নিজের মধ‍্যে প্রতিষ্ঠা করতে হবে: তাজনূভা জাবীন

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। সংগৃহীত

সংসদে ও রাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে গণতন্ত্র দেখতে চায়, তা আগে দলটির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করেন তাজনূভা জাবীন। তিনি বলেছেন, শুধু কাগজে-কলমে ও বক্তৃতায় নয়, কাজেও এনসিপিকে বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

তাজনূভা বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, এনসিপি বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে কেন তারা এনসিপিকে সমর্থন করবে। শুধু কাগজে-কলমে আর বক্তৃতায় না, কাজেও। বাস্তবায়নেও।

‘অজানা, অচেনা, সাধারণ ঘরের যোগ‍্য, দৃঢ়, শিক্ষিত নারীরা যাতে রাজনীতিতে এসে দেশের নেতৃত্ব দিতে পারে, সে জন্য এনসিপিকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হতে হবে। তা না হলে বিদ‍্যমান রাজনৈতিক দলের সাথে তাদের কোনো পার্থক্য থাকবে না, কোনো টেকসই ভবিষ্যতও থাকবে না।’

ফেসবুকে দেওয়া পোস্টে দলের উদ্দেশে তাজনূভা আরও বলেন, ‘সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবী বৃথা, যদি দলে আপনি যোগ‍্য নারী নেতৃত্ব তৈরি করতে সহযোগিতা না করেন। যে গণতান্ত্রিক উত্তরণ এনসিপি সংসদে, রাষ্ট্রে দেখতে চায়, সেটা তাকে আগে নিজের মধ‍্যে প্রতিষ্ঠা করতে হবে।

‘এই অর্ধেকের বেশি বিশাল জনগোষ্ঠীকে কোনো রাজনৈতিক দল গুরুত্বের সাথে আমলে নেয় নাই বাংলাদেশের জন্মের পর থেকে, এনসিপি নিয়ে দেখাক। সমর্থনের জন্য কোনো গোপন, কঠিন সমীকরণের প্রয়োজন হবে না।

‘নিশ্চিত এটা, যত কুৎসিত রাজনৈতিক সংস্কৃতিই হোক না কেন, নারী বিষয় উপেক্ষা করে বাংলাদেশে টেকসই রাজনীতি আর হবে না। I repeat, আর হবে না,’ যোগ করেন এনসিপির এই নেত্রী।

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ

প্রস্তাবিত বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি

ভারতীয় দূতাবাস অভিমুখে ‘আজাদ পার্টির’ মশাল মিছিল, গুলশানে পুলিশের বাধা

বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, এমন বাংলাদেশ চাই: মুন্সিগঞ্জে শফিকুর রহমান

কবি আল মুজাহিদীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জ্বালানি তেল–গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনপিএর বিক্ষোভ