হোম > রাজনীতি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন।

জাহিদ হোসেন বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বয়স এবং সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে দু-এক দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারব, তাঁর লাইন অব ট্রিটমেন্টটা (চিকিৎসার ধরন) কী হবে। পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড করেছে বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে। তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে চলা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তাঁরা আমাদের প্রশংসা করেছেন।’

বিএনপির চেয়ারপারসনকে লন্ডনের পর আরেকটি পর্যায়ের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনার কথা আগে বলা হয়েছিল। তার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, এটা নির্ভর করছে এখানকার (লন্ডনের) চিকিৎসকদের ওপর। তাঁরা যদি মনে করেন, উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে।

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত

শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সংসদ অধিবেশন: আন্দোলনের হুমকি বিরোধীদের

পথ এখন একটাই, জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়: জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সিপিবির

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধানের অনেক কিছু ছাড়াই আমরা এ পর্যন্ত এসেছি: জামায়াত আমির

৬৮% জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে: সংসদে হাসনাত

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল