হোম > রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আ.লীগের শান্তি সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বিএনপি অপরাজনীতি করছে দাবি করে তার প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। আজ শনিবার বেলা ৩টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণের এবং মোহাম্মদপুর টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ শুরু হয়। 

ঢাকা দক্ষিণের কর্মসূচিতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।  

আজ বিকেল ৩টার আগ থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। ৩টার পর থেকে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। 

বক্তারা বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জ্বালাও-পোড়াও করতে পারে। কিন্তু সেটা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে হওয়া শান্তি সমাবেশে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারসহ তিন দফা দাবি ছাত্র ফেডারেশনের

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকব: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি