হোম > রাজনীতি

টালবাহানা না করে ভোটের ঘোষণা দিন, সরকারকে মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আর টালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাহলে আপনারা সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে।

মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে বুঝি। আপনারা অতি দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করেন। তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র এ দেশে বাস্তবায়িত হবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, আজ নির্বাচনকে নানা পদ্ধতিতে বিলম্ব করার চেষ্টা হচ্ছে। যারা স্বৈরাচারী ছিল, তারা তো পালিয়ে গেছে। কিন্তু তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে।

খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

ছাত্রদল শিষ্টাচার লঙ্ঘন করে সহিংসতাকে উসকে দিচ্ছে: জামায়াতে ইসলামী

বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা

গুমের সঙ্গে জড়িত অনেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন: সংসদে আরমান

সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক কেন শেখ মুজিব—প্রশ্ন জামায়াত এমপির

সংসদে বঙ্গবন্ধু ও গোলাম আযমের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে গণভোটের প্রচারের কোটি টাকা লুটপাটের অভিযোগ

২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না: সংসদে রুমিন ফারহানা

মনোনয়নপত্র গ্রহণ না করায় আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির