হোম > রাজনীতি

১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখল হবে না, সে নিশ্চয়তাও নেই: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড-ব্যানার ছিঁড়ছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড-ব্যানার ছিঁড়ছে। প্রতিদিন আমার কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, তা খোঁজ নিয়ে দেখেন। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার আসনেই যদি এই অবস্থা হয়, তাহলে অন্য আসনগুলোর পরিস্থিতি কেমন, তা সহজেই অনুমেয়।’

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের এই প্রার্থী। তিনি বলেন, নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগ আমলে যা দেখেছি, তার সবকিছুই ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখল হবে না, সে নিশ্চয়তাও নেই।

এদিন সকালে পূর্ব রামপুরায় কুঞ্জবন, জাকের রোড এবং হাইস্কুল রোডে গণসংযোগ করেন নাহিদ ইসলাম। দুপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা, বিকেলে পূর্ব রামপুরা ভূঁইয়া গলি এলাকায় গণসংযোগ, সন্ধ্যার পর ওমর ও ব্যাংক কলোনিতে উঠান বৈঠক এবং রাতে তিতাস রোড থেকে টিভি সেন্টার পর্যন্ত গণমিছিলে অংশ নেন তিনি। এসব কর্মসূচিতে এনসিপির পাশাপাশি জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে রিট করা প্রসঙ্গে বলেন, কেউ যদি সংবিধান ও আইন লঙ্ঘন করে নির্বাচনে অংশ নিতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। এ কারণেই আদালতে যাওয়া হয়েছে। কোনো আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার পাঁয়তারা করে, তাহলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নাহিদ বলেন, কয়েক দিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিক। বিষয়টি গোপন করে তিনি নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আইনের সিদ্ধান্ত আইনই নেবে।’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ