হোম > রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নিষেদ্ধের দাবি জনতার দাবি। এই দাবির সঙ্গে সংহতি জানাতে যমুনায় যোগ দিতে আসছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনারাও আসুন।’

এই পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই নাহিদ ইসলাম অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

এর আগে ফেসবুক পোস্টে ঘোষনা দিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আবদুল্লাহ ও তাঁর কর্মী-সমর্থকেরা।

সর্বশেষ খবর অনুযায়ী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বলে তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি