হোম > রাজনীতি

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজেই মির্জা ফখরুলের এই যুক্তরাজ্য যাত্রা। সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হবে।

এদিকে দলের আরেকটি সূত্র বলছে, ১১ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর দেশ ছাড়তে পারেন। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রটি আরও জানায়, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

যুক্তরাজ্যে সফর প্রসঙ্গে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে।’

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে সংবিধান সংশোধনী টিকবে না: জি এম কাদের

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপির শোক

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়ে সরকার মাজারে হামলার দায় এড়াতে পারে না: তুষার

শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ তিন দফা দাবি ছাত্র ইউনিয়নের

আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী

কুমিল্লাবাসীর দাবি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

২০২৭ সালের শুরুতে এনসিপির কাউন্সিল

উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার ৫৫ বছরেও ন্যূনতম অধিকার পায়নি: শফিকুর রহমান

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন