হোম > রাজনীতি

কাদের, নানক ও হারুনকে গ্রেপ্তারের বিষয়ে যা জানাল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর র‍্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। 

আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ৫ আগস্ট পরে এখন পর্যন্ত র‍্যাব এক হাজার ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন রয়েছেন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

আমরা নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চপর্যায়ের অনেককেই গ্রেপ্তার করেছি। এছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র‍্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে।

দলীয়করণের নগ্ন রাজনীতি থেকে ফিরে আসুন—সরকারকে জামায়াত আমির

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি, দেড় লাখ স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সরকারের মধ্যে পুরোনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

বাসন-পাতিল নিয়ে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি

জুলাইয়ের সুবিধাভোগী বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে: পরওয়ার

জনগণের দাবি না মানলে বর্তমান সরকারকেও প্রত্যাখ্যান করা হবে: জামায়াত নেতা মুজিবুর

সরকারের কর্মকাণ্ড জনগণকে আশাহত করছে: জামায়াতের এমপি নাজমুন নাহার

বিএনপির স্থায়ী কমিটি: রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে কথা হবে আজ

আবারও সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিল এনসিপি

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম