হোম > রাজনীতি

বিএনপি একটি সাম্প্রদায়িক তালেবান চক্র: ইনু 

বরিশাল প্রতিনিধি

‘বাংলাদেশ এই মুহূর্তে দুটি বিপদের সম্মুখীন। একটি হচ্ছে গণতন্ত্রের মুখোশ পড়া বিএনপি। আসলে এটি একটি সাম্প্রদায়িক তালেবান চক্র। আর একটি বিপদ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে অস্থিরতা, যা দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দুই বিপদকে দমন করতে হবে।’ 

আজ শনিবার বরিশাল নগরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। 

এ সময় ইনু বলেন, ‘এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত। যারা জনগণের জীবনকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত আছে।’ 

জাসদের সভাপতি আরও বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি দল যে মানবাধিকার রক্ষার কথা বলেছে সরকারও সে পক্ষে। এসব বিষয় পুঁজি করে যারা সরকার অদলবদলের স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছে।’ 

বরিশাল জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় সদস্য হাসানুল কবির বাদল, জাসদ জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ প্রমুখ। 

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন