হোম > রাজনীতি

জননিরাপত্তা আজ হুমকির মুখে—গাজীপুরে ৫ খুনের ঘটনায় গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ হুমকির মুখে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ৮ মে শনিবার রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী ঘটনা।

জামায়াত নেতা বলেন, ‘বর্তমান সভ্য সমাজে এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও মানবতাবিরোধী। এই বর্বরোচিত হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি স্বাধীন ও সভ্য দেশে একই পরিবারের এতজন সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জননিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা।

সংসদের ভেতরে–বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ ইসলাম

হামে শিশুদের মৃত্যু: ড. ইউনূস ও নূরজাহান বেগমের শাস্তির দাবি সিপিবির

পুশ ইনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াতের আমির

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা

জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ও জাইকা প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না—প্রশ্ন গোলাম পরওয়ারের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আরেকটি ৫ আগস্টের প্রস্তুতি নেবে জাগপা: রাশেদ প্রধান

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি