হোম > রাজনীতি

ছাত্রলীগের পথে গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে: রিজভী

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা যারা গণতন্ত্রকামী, দেশে গণতন্ত্র চাই, তাঁরা ছাত্রলীগের মতো কারও ওপর হামলা করব না বা কারও কোনো কিছু দখল করব না। এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা যদি ওই পথে যাই, জনগণ কিন্তু আমাদের ছেড়ে দেবে না। মানুষ মুখ ফিরিয়ে নেবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডেঙ্গু সচেতনতায় প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাঁদের রক্তের স্রোত ধারায় আমরা গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যেতে হবে।’

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের দোসর ছিল। তারাও লুটপাট করেছে, বিএনপির নেতা-কর্মীদের গুম-খুন করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। তেমনি যারা নিরীহ আওয়ামী লীগ আছে, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে, কারও ক্ষতি করেনি, তাঁদের যেন ক্ষতি না হয়। তাঁদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়।’

রিজভী বলেন, ‘যারা অপরাধী, তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের। আমরা সে লাইনে যাব না। আমরা কোনো রাজনৈতিক দলের অফিস, কারও বাড়ি ঘরে হামলা করব না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, ডা. জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ডা. তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতা–কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা

জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ও জাইকা প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না—প্রশ্ন গোলাম পরওয়ারের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আরেকটি ৫ আগস্টের প্রস্তুতি নেবে জাগপা: রাশেদ প্রধান

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি

দেশবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে: নাহিদ

টোকিওর ভাইস গভর্নর ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন দূতাবাসের কূটনীতিকের সাক্ষাৎ

হামে শিশুমৃত্যু: অন্তর্বর্তী সরকারের প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর