হোম > রাজনীতি

দেশের মানুষের কল্যাণে রাজনীতির আহ্বান জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন তিনি। বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন জাপার চেয়ারম্যান।

ঈদ উপলক্ষে এক বাণীতে জাপার চেয়ারম্যান বলেন, ‘সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের শিক্ষা সবার ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নিতে হবে। ঈদের মহা খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান কাদেরের। সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ঈদ উপলক্ষে দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান কাদের। তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন।

 

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দল