হোম > রাজনীতি

মিজানের নেতৃত্বে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক করে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যের কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অধীন সব শাখার সম্মেলন করে জেলা শাখার সম্মেলন করতে নির্দেশনা দিয়েছে যুবলীগ। 
 
আজ শনিবার যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাসুদ আহমেদ, হাজি এইচ এম সেলিম ও ইরফান উদ্দিনকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
 
ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ১৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সব শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হলো।

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দল

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’