হোম > রাজনীতি

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন।

রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। 
তিনি কি করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’ 

এ বিষয় জানতে বেগম রওশন এরশাদকে ফোন করা হলে তিনি ধরেননি। 

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জি এম কাদের। বর্তমানে তিনি বিজেপির আমন্ত্রণে ভারত সফর করছেন। তাঁর অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।

 

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ