হোম > রাজনীতি

ছয় প্রার্থীর জয়ের কথা জানাল এনসিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

এই প্রার্থীরা হলেন— দলের আহ্বায়ক ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

চূড়ান্ত ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এনসিপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে থাকার নির্দেশনা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এদিকে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফল ‘টেম্পারিং’-এর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিভিন্ন আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে। কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছিলেন এবং কয়েকটি আসনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা জয়ের দিকে ছিলেন। তখন থেকেই ফলাফল নিয়ে অসংলগ্নতা দেখা দিতে শুরু করে।’

ঢাকা-১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির

হারলেও ‘সততার রাজনীতি’ চালিয়ে যাওয়ার ঘোষণা তাসনিম জারার

তারকা ফুটবলার আমিনুলকে চমক দেখানো কে এই আব্দুল বাতেন

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে: নজরুল ইসলাম খান

জয় পেয়েছেন সাত নারী প্রার্থী

দুই হাজার ভোটে জিতলেন নাহিদ ইসলাম

ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ, আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষার আহ্বান ১১ দলীয় জোটের

ঢাকা-৪ আসনে জয়ী জামায়াত নেতা জয়নুল আবেদীন

কিছু আসনে রেজাল্ট শিট পরিবর্তন ও ঘষামাজার অভিযোগ জামায়াতের

ঢাকা-১৭ আসনেও বিজয়ী তারেক রহমান