হোম > রাজনীতি

কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয়তাবাদী কৃষক দল ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৩দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ডিসেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

এদিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ। বেলা ২টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভা।

১২ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি সফল করতে কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুরোধ করেছেন।

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে ১১ দল

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিএমপির ডিবি হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর নামে মামলা

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াত ও এনসিপি: যুবদল সভাপতি

তরুণীকে হয়রানির অভিযোগ: তদন্ত চলাকালে পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

বিএনপি ঘরানার নতুন সংগঠন ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন’

দেশের রাজনীতিতে এ মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়: আসিফ মাহমুদ