হোম > রাজনীতি

আ.লীগের আগেই হবে ছাত্রলীগের সম্মেলন: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলন নিয়ে এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনে করার জন্য দলীয় সভাপতি নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে আমরা সমন্বয় করছি। তাঁরা নেত্রীর উপস্থিতিতে সম্মেলন করতে চান। তাঁর সময়সূচির সঙ্গে মিলিয়ে আমরা তারিখগুলো দিয়ে দেব।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে এই সম্মেলনগুলো হবে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সব (সহযোগী ও ভ্রাতৃপ্রতিম) সংগঠনের সম্মেলন করে ফেলব।

সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতি সংগঠনগুলোর সম্মেলনের ব্যাপারে নির্দেশনা দেন। এরপরই দলটিতে সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন