হোম > রাজনীতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তাঁর সঙ্গে আরও যারা ছিলেন, তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন যে, তাঁরা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছেন। আমরা আশা করছি, অতি দ্রুত সরকার নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন।’

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির