হোম > রাজনীতি

চলে গেলেন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ষীয়ান রাজনীতিবিদ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

শাহ মোয়াজ্জেমের জামাতা মেজর (অব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গুলশানের ১৪২ রোডের বাসায় রাত নয়টার দিকে মারা যান তিনি।

শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯২ সালে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে আদালতের রায়ে তিনি খালাস পান।

শাহ মোয়াজ্জেম হোসেন এক ছেলে ও এক মেয়েসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী ২০০৭ সালে মারা যান। তাঁর ছেলে শাহ ইফতেখার হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: সিপিবি

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

‘মধ্যপন্থী থেকে মধ্য-ডানপন্থী’ নতুন দলের আত্মপ্রকাশ

ফের সিটিস্ক্যান করা হচ্ছে মির্জা আব্বাসের

আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নের অধিবেশন না ডাকলে রাজপথে যাবে ১১ দল

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার