হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে দলটির মহাসচিব ছাড়াও আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরবে। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনও চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারেন বিএনপি নেতারা।

আরও পড়ুন:

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির