হোম > রাজনীতি

মব করলে ডেভিল হিসেবে চিহ্নিত হবেন: উপদেষ্টা মাহফুজ আলম

আজকের পত্রিকা ডেস্ক­

উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

যাঁরা আইন হাতে তুলে নিয়ে নির্বিচারে হামলা ও ভাঙচুরে অংশ নিচ্ছেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি হলেও সরকার তাঁদের দমন করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে।

আজ সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে মাহফুজ বলেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসােবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’

উপদেষ্টা বলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

মাহফুজ ধর্মভিত্তিক সংগঠনগুলোর কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা—যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ

বর্তমান গভর্নরের বিশেষত্ব হচ্ছে ঋণ পুনঃ তফসিল করা: নাহিদ

গণহত্যার দোসর এখনো দেশের রাষ্ট্রপতি: সংসদে নাহিদ