হোম > রাজনীতি

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকালও এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে, সে জন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রাত পৌনে ১২টায় তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে দলটি।

ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আহতরা হলেন ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।

‎ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, রূপায়ণ টাওয়ারের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছি আমাদের পুলিশের একটি টিম ছিল। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেছে। তবে প্রাথমিকভাবে এটা ককটেল, নাকি পটকাজাতীয় কিছু, তা নিশ্চিত নয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে সেটি নিক্ষেপ করা হয়েছে কি না এবং কারা এটা করেছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তা সংগ্রহ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাজেট যেন দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়: গোলাম পরওয়ার

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম