হোম > রাজনীতি

ধর্ষণ-নিপীড়ন: সোমবার সারা দেশে ছাত্রদলের মানববন্ধন

বাসস, ঢাকা  

দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (১০ মার্চ) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।

আজ রোববার (৮ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামী সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন। সব নেতা-কর্মীকে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাজেট যেন লুটেরাদের জন্য না হয়ে জনগণের জন্য হয়: এনসিপির সভায় বক্তারা

রুহুল আমিন হাওলাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান

রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করা হয়েছে: জামায়াত আমির

হত্যার বিচার প্রকাশ্যে করলে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে: গোলাম পরওয়ার

‘পদ্মা ব্যারাজ নিজস্ব অর্থায়নে, তিস্তার বেলায় কেন ভারত-চীনের দ্বারস্থ’

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল