হোম > রাজনীতি

পিটার হাসের মুরব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি দিনে-রাতে পিটার হাসের কাছে দৌড়ে যায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি জানি না পিটার হাস তাঁদের কী স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস কী করবেন? নিষেধাজ্ঞা দেবেন? তাঁদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। উচ্চ পর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলে তলে সব ঠিক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে লাভ হবে না।’ 

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ তিনি এসব কথা বলেন। 

তত্ত্বাবধায়ক সরকারের মরা লাশ এখন আজিমপুরের গোরস্থানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ হবে না। এই লাশ ফিরে আসবে না। নির্বাচন হবে।’ 

ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন হবে, শান্তিপূর্ণ হবে। এ দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা ৷ এ দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন। নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন হবেই। নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে। দুইটাই হারাবেন। দুনিয়াব্যাপী আপনারা বদনাম করেছেন, দেশে দেশে বদনাম করছেন, বদনাম ঘুচানোর জন্য শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যে নির্বাচন হবে নজিরবিহীন। ফখরুল সাহেব হারালে আর পাবেন না।’

ওবায়দুল কাদের বলেন, সেদিন বলেছিলাম রূপপুরে ইউরেনিয়ামের চালান আসছে। ফখরুল-আব্বাস-মঈনরা বলে, রূপপুর বন্ধ করে দেবে। ইউরেনিয়াম যেটা আছে সেটা সারা দুনিয়া স্বীকৃত। কোটি কোটি টাকা দিয়ে ইউরেনিয়াম কেনা হলো অথচ তাঁরা বন্ধ করে দিতে চায়। এ জন্য বলেছি, ওদের মাথার ওপর ঢালব। ফখরুল-আব্বাসরা গরম হয়ে যায়, তাঁদের মাথার ওপর ঢালতে হবে। 

নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। খেলা হবে সারা ঢাকায়, খেলা হবে চট্টগ্রামে, খেলা হবে সিলেটে, খেলা হবে রাজশাহীতে, খেলা হবে বরিশালে, খেলা হবে খুলনায়, খেলা হবে সারা বাংলায়। ফাইনাল পর্যন্ত খেলতে হবে। এখনই ক্লান্ত হলে চলবে না।

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির