হোম > রাজনীতি

ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ: জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় কথা বলছেন জয়নুল আবদিন ফারুক। ছবি: আজকের পত্রিকা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’

প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’

‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

সংঘাত এড়িয়ে সংগঠিত হওয়ার কৌশলে ১১ দল

ডাকসু ভিপি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঢাবি ছাত্রদলের

শিক্ষাঙ্গনে ‘গুপ্ত রাজনীতি’ ও ক্যাডারভিত্তিক কার্যক্রম বন্ধের দাবি ছাত্র জমিয়তের

ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর দক্ষিণে এনসিপির নতুন কমিটি

বিএনপির মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চান ছাত্রদল নেত্রী

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন

নিজ ও দলের নেতা-কর্মীদের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি মাছুম মোস্তফা

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বৈঠক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস মারা গেছেন