হোম > রাজনীতি

৫ আগস্টের চেতনা ধারণ করে ঐক্য অটুট রাখতে হবে: গোলাম পরওয়ার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

৫ আগস্টের চেতনাকে ধারণ করে ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম; তাঁদের মধ্যে ফাটল, বিভেদ, দূরত্ব, অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে। নির্বাচন যখন হবে যার যার কৌশলে আমরা নির্বাচন করব। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ৫ আগস্টের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।’

চক্রান্তকারীরা সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক সংকট জিইয়ে রাখার চেষ্টা করছেন অভিযোগ করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘একটা কথা উপদেষ্টা পরিষদকে মনে রাখতে হবে, ৫ আগস্ট যে গণ-অভ্যুত্থান হয়েছে তা সংবিধান মেনে হয়নি। আপনারা যে উপদেষ্টা পরিষদের ক্ষমতায় বসেছেন, তাও কোনো সংবিধানের আলোকে হয়নি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষায় বিপ্লব হয়েছে। জনগণের আকাঙ্ক্ষায় ড. ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। এখন রাষ্ট্রের সকল সাংবিধানিক সংকট আপনাদেরকে নিরসন করতে হবে। এই সংকট নিরসনের জন্য জাতিকে বিভক্ত করা যাবে না।’

তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জামায়াত অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে, যতটা গ্রহণযোগ্য সময়ে রাষ্ট্রের অর্গানকে সংস্কার করতে প্রয়োজন।

বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ আরও অনেকে।

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি

দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

এই সরকার এখনো কোনো দেশ থেকে দাওয়াত পর্যন্ত পায়নি: নাহিদ ইসলাম

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ