হোম > রাজনীতি

সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জি এম কাদের। ফাইল ছবি

বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এ ধরনের নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ জুন) মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় কাদের এসব কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

কাদের বলেন, শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না।

জাপা নেতা আরও বলেন, এমন নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হিসেবে গ্রহণযোগ্য নয়। কারণ, এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলেন। ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না।

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে।

দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে: এনসিপি

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: আখতার

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ, প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়নে ১৪ নভেম্বর রাজধানীতে ১১ দলের মহাসমাবেশ

গ্যাস সংকট-বিদ্যুতের বাড়তি বিল: চুলা-পাতিল নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচি

ছাত্ররাজনীতি: শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুড়বৃত্তি

সংবিধান সংশোধন কমিটি: কমিটিতে মতামতও দেবে না বিরোধী দল

৫ দফা দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের’ প্রতীকী লংমার্চ