হোম > রাজনীতি

আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে: মির্জা আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

ঢাকা-৮ আসনের নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘এখন আমার নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের কঠিন পরিশ্রম নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করব, তোমরা চোখ-কান খোলা রাখবে। যখন প্রয়োজন হবে, যদি এই চক্রান্তকারীরা না থামে, তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। এখানে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। মাথায় রাখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-৮ আসন থেকে নেতা-কর্মীদের উদ্দেশে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, ইনশা আল্লাহ আমরা আনন্দ করব। আমরা এমন আনন্দ করব না, যাতে মানুষের অসুবিধা হয়। অনেকে অনেক রকমের আনন্দ করে। রং খেলে এটা করে, সেটা করে। এতে মানুষের ক্ষতি হয়। আমরা আনন্দ করব, আনন্দের প্রক্রিয়া আছে, আমি তোমাদের সঙ্গে আছি, সেখানে আমরা থাকব, মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে, চক্রান্ত শেষ হয়ে যায় নাই।’

প্রতিপক্ষ বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করছে এবং করবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যদি তেমন কিছু হয়, ইনশা আল্লাহ আমরা দু–এক দিন দেখব, শান্ত থাকব। যদি তারপরও বাড়াবাড়ি করে, ইনশা আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, এ দেশের জনগণের দল ঘরে বসে থাকবে না। কিন্তু ঘোষণাটা সরকারিভাবে আসুক।’

মির্জা আব্বাস নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই বসতে পারো, অথবা বাসায় যেতে পারো। আমার কোনো অসুবিধা নাই। তোমরা এখানে বসতে পারো, অপেক্ষা করতে পারো।’

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব