হোম > রাজনীতি

ঢাকা-৮ আসনের মানুষ আমাকে চায়, মনোনয়ন জমা দিয়ে আ.লীগের নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন নাছিম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি ফরম জমা দেন।

এ সময় নাছিম বলেন, ‘ঢাকা-৮ আসনের মানুষ আমাকে চায়। আওয়ামী লীগকে চায়। নির্বাচিত হলে মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।’

এই আসনে বর্তমান সংসদ সদস্য ১৪ দলীয় জোটের নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এবার জোট থেকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ এককভাবে বাহাউদ্দিন নাছিমকে দিয়েছে। দল থেকে নতুন কোনো সিদ্ধান্ত এলে কী করবেন—এমন প্রশ্নে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। দল যে সিদ্ধান্ত দেবে, তার সঙ্গে বিরোধিতা করব না।’ 

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে এবং পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয়, অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়। 

এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রার সূচি পরিবর্তন

জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

বাণিজ্য চুক্তি বাতিলের পরিবর্তে সরকার মার্কিন তোষণ নীতি গ্রহণ করেছে: সিপিবি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা