হোম > রাজনীতি

শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

১০ দিনের সফরে আগামীকাল শনিবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর ঢাকায় তাঁর ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

সূত্র বলছে, রাজনৈতিক ও দলীয় কাজেই মির্জা ফখরুলের এই সফর। সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হবে।

এদিকে দলের আরেকটি সূত্র বলছে, ১১ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর দেশ ছাড়তে পারেন। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রটি আরও জানায়, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

ঈদ ঘিরে মাঠে বিএনপি

বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ

বাজেট যেন দুর্নীতি ও লুটপাটের হাতিয়ার না হয়: গোলাম পরওয়ার

ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দূর্জয়, সম্পাদক মোস্তাকিম

যুবদল ও ছাত্রদলের ৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে ঝিনাইদহ ছাড়লেন পাটওয়ারী

নাসীরুদ্দীনের ওপর হামলায় জামায়াতের নিন্দা–উদ্বেগ

নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে: আসিফ মাহমুদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, অভিযোগের বিষয়ে যা বলছে বিএনপি

ঝিনাইদহে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

এবার দল গোছাতে উদ্যোগী বিএনপি