হোম > রাজনীতি

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাহিদ ইসলাম। ফাইল ছবি

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নেই বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্তা করা হয় বা তাঁর সমর্থক-কর্মীদের বাধা দেওয়া হয়...প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন এটাকে ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড’’ বলতে পারি না।’

আজ বুধবার বিকেলে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারকালে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

গতকাল মঙ্গলবারের পর থেকে নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটছে বলে উল্লেখ করেন ১১ দলীয় জোটের এই প্রার্থী। তিনি বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে, এনসিপির দুই প্রার্থী, ঢাকা-১৮ ও ৮ আসনের প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে।

নির্বাচনী প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, একধরনের পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম তৈরির অপচেষ্টা চলছে। যে দলের পক্ষ থেকে এসব করা হচ্ছে, তারা সামনে গিয়ে তা আরও বাড়াবে।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি বলে দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। এখনই যদি এসব বন্ধ না করা যায়, তাহলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।

এ দিন মেরুলবাড্ডা, গুদারাঘাটসহ কয়েকটি এলাকায় জনসংযোগ করেন নাহিদ ইসলাম। তিনি তাঁর ইশতেহারের বিভিন্ন দিক এলাকাবাসীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে তিনি শাপলা কলি ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চান।

সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার: হাসনাত কাইয়ূম

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই পাকিস্তানের পক্ষে ছিল: ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে প্রশ্ন তুললেন তাসনিম জারা

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন ক্লাস জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: জামায়াত