হোম > রাজনীতি

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সম্মানে তাঁর নির্বাচনী ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।

বিবৃতিতে গাজী আতাউর বলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না। এই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই ইসলামী আন্দোলন এর সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাই, সে সব আসনে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক দল হিসেবে এবার নির্বাচন করছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জামায়াত এমপির

এটা বাণিজ্য চুক্তি নয়, মার্কিন প্রশাসনের হুকুমনামা: আনু মুহাম্মদ

১২ জুন সব সীমান্তে সমাবেশের ঘোষণা ১১ দলের, রাজধানীতে ১৫ জুন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট: পঞ্জিকাবর্ষের সঙ্গে মিলিয়ে অর্থবছর চায় জামায়াত

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মাহমুদ

সীমান্তে বিএসএফের পুশ ইন কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত

কোনো অভ্যুত্থানের ফল জনগণ পায় না: হাসনাত কাইয়ুম

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক