হোম > রাজনীতি

‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে আন্দোলনরত কর্মচারীদের ওপর ‘হামলার’ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও।’

আজ মঙ্গলবার নগন ভবনে কর্মচারীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ‘হামলা’ বলে আখ্যা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি একই সঙ্গে এর সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ যোগসাজশের অভিযোগ তুলে বলেন, ‘হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।’

এর পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এর আগেও একবার আন্দোলনরত দুই গ্রুপ মারামারি করে মাথা ফাটায়, আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। দখলকৃত নগরভবনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের সংঘর্ষ।

উপদেষ্টা আসিফ আরও বলেন, এর আগেও নগরভবনের দরজায় তালা লাগিয়ে সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘আসিফ মাহমুদ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’ কিছু হলেই আসিফ মাহমুদকে দায় দিয়ে দাও। নিজ দলের কতিপয় ব্যক্তি দ্বারা প্ররোচিত হয়ে আন্দোলনের ট্র্যাপে পড়ার দায়ও আসিফ মাহমুদকে দিয়ে দাও।

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি