হোম > রাজনীতি

বাংলাদেশের জন্য জীবন ওয়াকফ করে দিয়েছি: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে আজ বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য জীবন ওয়াকফ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী দল হিসেবে নিষিদ্ধ না করা হলে আমরা রাজপথ ছাড়ব না। আমরা গত জুলইতেই আমাদের জীবন বাংলাদেশের নামে ওয়াকফ করে দিয়েছি। আমাদের জীবনে আর কোনো ভয় নেই।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার করতেই হবে বলে দৃঢ় অবস্থান নিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) ১২টার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনের সড়ক অবরোধে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমার এখান (যমুনা) থেকে উঠব না। আওয়ামী লীগে নিষিদ্ধ নিয়ে কোনো টালবাহানা চলবে না।’

যমুনার সামনে এনসিপি ছাড়াও অংশ নিয়েছে জুলাই ঐক্য মঞ্চসহ কয়েকটি ছাত্র সংগঠন। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

এ ছাড়াও রাত ১২ টার দিকে জুলাই আন্দোলনে আহতরাও যমুনার সামনে আসেন।

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি