হোম > রাজনীতি

জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাব মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংগীত পরিবর্তনের প্রস্তাবকে হঠকারী, আত্মঘাতী ও ঔদ্ধত্যমূলক বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ ধরনের তৎপরতা মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি। 

সাইফুল হক বলেন, ‘জাতীয় সংগীত পরিবর্তনের কথাবার্তা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরব ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতির সুযোগে বেসামাল ও লাগামহীন আচরণ কেবল পরাজিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের রাস্তাই প্রশস্ত করবে।’ 
 
তিনি বলেন, ‘এসব তৎপরতা মহান মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল। পরিস্থিতির সুযোগে এসব বেসামাল লাগামহীন কথাবার্তা দেশে বিভাজন ও বিভক্তির রাজনীতিকে নতুন করে আরও উসকে দেবে।’ 
 
এ ধরনের বেফাঁস উসকানিমূলক মন্তব্য ও তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান সাইফুল হক। 

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এসব দায়িত্বহীন আচরণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরব ও অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে, যার দায়-দায়িত্ব পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারের কাঁধেও এসে পড়তে পারে।’

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে: নাহিদ ইসলাম

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না: জামায়াতের এমপি সাইফুল

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক

বিএনপির সংসদীয় দলের সভা বসবে কাল

গীতা পাঠে জামায়াত এমপির বারণের সংবাদ প্রকাশের নিন্দা

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন এনসিপি নেতাদের