হোম > রাজনীতি

গয়েশ্বরের ওপর হামলা বাংলাদেশের ওপর আক্রমণ: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘এই হামলা শুধু গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হয়নি, এই আক্রমণ হয়েছে বাংলাদেশের ওপর, বাংলাদেশের মানুষের ওপর, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর।’

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জ থানা বিএনপি পল্টনে মানববন্ধনের আয়োজন করে। 

চলমান এক দফার আন্দোলনকে আরও বেগবান করতে এ সময় নেতা-কর্মীদের আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘আমাদের এক দফা, এক দাবি—এই সরকারের পদত্যাগ। এই দাবি আদায়ের মধ্য দিয়ে দেশের সংকটের সমাধান সম্ভব। আপনারা (নেতা কর্মী) আরও দৃঢ় হন, আরও ঐক্যবদ্ধ হোন।’

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির