হোম > জাতীয়

পুলিশের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন পুলিশের আরও চার কর্মকর্তা। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বিনা অনুমতিতে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত রয়েছেন। এ জন্য ২০১৮ সালের সরকারি চাকরি আইনের বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে ১২ উপবিধি (১) অনুযায়ী তাঁকে ১০ সেপ্টেম্বর থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী তাঁকেও বরখাস্ত করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম রুহানী গত বছরের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি ২(চ) অনুযায়ী পলায়নের অভিযোগে তাঁকেও ১১ আগস্ট থেকে বরখাস্ত করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর ট্রাফিকের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে পালিয়ে আছেন। এ কারণে ওই দিন থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী

২৭তম বিসিএস: বঞ্চিত আরও ৭৮ জনকে নিয়োগ

সালমান শাহর লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

৪ মাস পর আবার চালু সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

৬ রেঞ্জ ডিআইজি ও ৩ এসপির রদবদল

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর